শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

মোদির নাম নিলে স্বামীকে ভাত দেবেন না, নারীদের উদ্দেশ্যে কেজরিওয়াল

মোদির নাম নিলে স্বামীকে ভাত দেবেন না, নারীদের উদ্দেশ্যে কেজরিওয়াল

ভারতের লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। নির্বাচন ঘিরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। রাজনৈতিক নেতারা তাদের প্রচারে নেমে নানা বক্তব্য দিচ্ছেন। বক্তব্যে প্রায়ই একজন আরেকজনকে নিশানাও করছেন।

এই যেমন আম আদমি পার্টির নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে নিজেদের শাসন কায়েম রাখতে চেষ্টায় ত্রুটি রাখছে না দলটি। এবার ভোট চাওয়ায় সবাইকে ছাপিয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী। আম আদমি পার্টির সুপ্রিমো নারী ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যদি স্বামীরা নরেন্দ্র মোদির নাম নেন, তবে যেন তাদের রাতে খেতে না দেন।

কেজরিওয়াল ‘নারী  সম্মান সমারোহ’ নামে দিল্লিতে একটি টাউনহল ইভেন্টে ভাষণ দেওয়ার সময় বলেন, অনেক পুরুষ প্রধানমন্ত্রী মোদির  নাম উচ্চারণ করছেন, কিন্তু আপনাকে এটি ঠিক করতে হবে। যদি আপনার স্বামী মোদির নাম উচ্চারণ করেন, তাহলে তাকে বলুন যে আপনি তাকে রাতের খাবার পরিবেশন করবেন না।

আম আদমি পার্টির নেতা তার ২০২৪-২৫ বাজেটে ১৮ বছরের বেশি বয়সি সমস্ত নারীদের জন্য মাসিক এক হাজার টাকা প্রদানের পরিকল্পনা ঘোষণা করার পর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে কেজরিওয়াল নারীদের উদ্দেশে বলেন, এই বাজেটে নারীদের হাত শক্ত করতে বড় প্রকল্প এনেছি আমরা। এতদিন নারীর ক্ষমতায়নের নামে জালিয়াতি চলেছে। দলের এক নারীকে কিছু দায়িত্ব দিয়ে নারীর ক্ষমতায়নের দাবি করতো রাজনৈতিক দলগুলি। আমি এবার থেকে প্রতি মাসে নারীদের  ব্যাগে এক হাজার টাকা করে দেব।

দিল্লির মুখ্যমন্ত্রী উপস্থিত নারী ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা শপথ নিন যে, আমাকে সমর্থন করবেন এবং আপ-কেই ভোট দেবেন। আপনাদের পরিচিত যে নারীরা বিজেপিকে সমর্থন করেন, তাদেরও বলুন যে একমাত্র ভাই কেজরিওয়ালই আপনাদের পাশে দাঁড়াবে বিপদের সময়ে। 

তিনি বোঝান, আমি বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছি, বাসের ভাড়া দিতে হচ্ছে না, আবার মাসে এক হাজার করে টাকাও দিচ্ছি। বিজেপি কী করেছে ওদের জন্য? তাহলে কেন বিজেপিকে ভোট দেবেন? এবার কেজরিওয়ালকে ভোট দিন।