সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
আগামী ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার দিনের জন্য বন্ধ হচ্ছে এলএনজি টার্মিনাল, কমবে দেশজুড়ে গ্যাসের সরবরাহ খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় যেন কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ হাজার ৪১৭ জন, মৃত্যু আরও ২ জনের আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে: বিদ্যুৎমন্ত্রী শ্রমিক আন্দোলনের জেরে আশুলিয়ার ৫০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা গার্মেন্টসকর্মীর পরিচয়ে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ

যুব দিবসে ১০০ জনের কর্মসংস্থানের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

যুব দিবসে ১০০ জনের কর্মসংস্থানের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

জাতীয় যুব দিবস উপলক্ষে ৫ হাজার জনের চাকরির সুযোগ সৃষ্টি এবং কমপক্ষে ১০০ জনকে তাৎক্ষণিক চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দিবসটিকে ঘিরে ৫৫টি প্রতিষ্ঠানকে নিয়ে জব ফেয়ারের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে জাতীয় যুব দিবস নিয়ে আয়োজন উপলক্ষে ডাকা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, ‘বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করা হবে। ১০ জন সফল আত্মকর্মী এবং ৪ জন উদ্যোক্তাকে জাতীয় যুব পুরস্কার-২০২৬ দেওয়া হবে বলেও জানান তিনি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘৫৫টি প্রতিষ্ঠানকে নিয়ে জব ফেয়ারের আয়োজন করা হয়েছে, যেখানে ৫ হাজার জনের চাকরির সুযোগ সৃষ্টি এবং কমপক্ষে ১শ জনকে তাৎক্ষণিক চাকরি দেওয়া হবে। গণপূর্ত মন্ত্রণালয়ের নিদের্শনায় এবার রাজধানীর শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা হবে। তবে, সারা দেশের প্রত্যেকটি জেলা-উপজেলায় যুব মেলা হবে।’

নভেম্বরে আয়োজিত সাফ ফুটবল শিরোপার খরা কাটিয়ে উঠবে বাংলাদেশ বলেও প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘সাফের টিকিটের দামের বিষয়ে সভায় আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’

ঢাকা সিটি করপোরেশনের মধ্যে মাঠ খালি করে ফুটসাল গ্রাউন্ড তৈরির চেষ্টা চলছে, বর্তমানে শনাক্ত করা হচ্ছে। এক বছরের মধ্যে মাঠের খরা কাটিয়ে উঠতে পারবে ঢাকা বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।