শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

বেতন নেবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট

বেতন নেবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট

দীর্ঘদিন ধরেই চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। দেশের এই অর্থনৈতিক সংকট বিবেচনা করে রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো ধরনের বেতনভাতা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি। খবর ডনের।

মঙ্গলবার প্রেসিডেন্টের সচিবালয় থেকে প্রকাশ করা এক বিবৃতিতে বেতন না নেওয়ার ঘোষণা দিয়েছেন জারদারি। 

বিবৃতিতে বলা হয়েছে, 'প্রেসিডেন্ট জারদারি সিদ্ধান্ত নিয়েছেন, রাষ্ট্রপ্রধানের পদে থাকা অবস্থায় তিনি বেতন নেবেন না।  অর্থনৈতিক সংকটকালে দেশের দূরদর্শী আর্থিক ব্যবস্থাপনাকে উৎসাহিত করার জন্য তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। '

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তার বেতন না নেওয়ার ঘোষণা দিয়েছেন।  তিনি বলেন, ‘এই চ্যালেঞ্জিং সময়ে আমি প্রতিটি সম্ভাব্য উপায়ে জাতিকে সমর্থন ও সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ।'

এর আগে গত সোমবার পাকিস্তানে নতুন মন্ত্রিসভা গঠন করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ১৯ সদস্যের মন্ত্রিসভাকে শপথ পড়ান প্রেসিডেন্ট জারদারি। পরে মহসিন নাকভিকে স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো–চেয়ারম্যান আসিফ আলী জারদারি দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন গত শনিবার। তিনি পাকিস্তান তেহরিক-ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তিহাদ কাউন্সিলের প্রার্থী মাহমুদ খান আচাকজাইকে হারিয়ে প্রেসিডেন্ট হন।