শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

বাবাকে কুপিয়ে হত্যা, জামিনে মুক্তি পেয়ে সড়কে প্রাণ গেল ছেলের

বাবাকে কুপিয়ে হত্যা, জামিনে মুক্তি পেয়ে সড়কে প্রাণ গেল ছেলের

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে নাঈম ফকির (২০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বাবাকে কুপিয়ে হত্যা মামলায় কয়েক দিন আগে জামিনে ছাড়া পেয়েছেন তিনি।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস বিশ্ব রোড গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ফকির ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর সদরদী গ্রামের মৃত কিবরিয়া ফকিরের ছেলে। 

এলাকাবাসী জানান, গত বছরের প্রথম দিকে বাবা কিবরিয়া ফকিরকে কুপিয়ে হত্যা করেন ছেলে নাঈম ফকির। পরে পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। দীর্ঘ এক বছর জেলহাজতে থাকার পর ৩-৪ দিন আগে জামিনে বের হন। 

স্থানীয় ড্রাইভার জানান, নাঈম ফকির মোটরসাইকেল ভাড়ায় চালাতেন। মনে হয় কোনো যাত্রী মোটরসাইকেল ভাড়ার জন্য তাকে ফোন করেছিল। মোটরসাইকেলের গতি ছিল ১০০ থেকে ১২০ কিলোমিটারের মতো। নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে শরীরের ভেতরে লোহার পাত ঢুকে পড়লে তার মৃত্যু হয়। 

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহ বাকি জানান, নিহত মোটরসাইকেলচালক ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেস সড়কে দ্রুতগতিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এ সময়ে রেলিং ভেঙে মোটরসাইকেলচালকের গলা ও পেটের মধ্যে লোহার পাত ঢুকে পড়ে। তখন ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।