মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, দুই নার্সকে বদলির নির্দেশ শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তের উদ্যোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চিফ প্রসিকিউটরের আগামী বৃহস্পতিবার ঢাকায় দিনব্যাপী এআই বিজনেস সামিট: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে কমনওয়েলথের সমর্থন কামনা ঢাকার সংসদে নতুন সদস্য হিসেবে যুক্ত হলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান চিংড়ি ঘের নিয়ে দীর্ঘদিনের সমস্যা সমাধানে আইন পরিবর্তনের উদ্যোগ: ভূমিমন্ত্রী

পানগাঁও বন্দর লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে: সালমান এফ রহমান

পানগাঁও বন্দর লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে: সালমান এফ রহমান

রাস্তার উপর চাপ কমাতে নদীপথে কার্গো আদান-প্রদানসহ পানগাঁও বন্দরকে আরো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সব ধরনের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি৷

সকালে বন্দরটির বর্তমান পরিস্থিতি দেখতে পরিদর্শনে যান সালমান এফ রহমান এমপি৷ এসময় আরও উপস্থিত ছিলেন,  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি, চিফ হুইপ,  নূর ই আলম চৌধুরী এমপি,   নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপিসহ বন্দরটির উর্ধ্বতন কর্মকর্তারা৷

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, আগামী এক মাসের মধ্যে বন্দরটির হ্যান্ডেলিং সমস্যার সমাধান হবে৷ বেশি পরিমাণে কার্গো এই বন্দরটিতে আসলেই শ্রমিকরা আরও বেশি পরিমাণে কাজ পাবে এবং তখনই তাদের সমস্যা সমাধান হবে৷ বেশি পরিমাণে কার্গো যাতে আসে তার জন্য কাজ করছে সরকার৷

বন্দরটির কমিশনারকে সব ধরনের সহযোগিতা করা হবে জানি সালমান এফ রহমান বলেন, কমিশনার কথা দিয়েছেন বর্তমানে চলমান যেসব সমস্যা আছে তার সমাধানে তিনি সব ধরনের উদ্যোগ গ্রহণ করবেন৷

সালমান এফ রহমান এমপি বলেন,  বন্দরটির যেসব সমস্যা ছিল তা আজ আমরা চিহ্নিত করতে পেরেছি আশা করি খুব দ্রুতই এর সমাধান আমরা করবো৷