শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

নাইক্ষ্যংছড়ি সীমান্ত জুড়ে আতঙ্ক

নাইক্ষ্যংছড়ি সীমান্ত জুড়ে আতঙ্ক

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত জুড়ে এখন শুনশান নিরবতা, মিয়ানমার অংশে নেই কোনো গোলাগুলির শব্দ। গত ৫ দিন ধরে সীমান্তে গোলাগুলি বা বিকট শব্দ ভেসে আসেনি ওপার থেকে এপারে। তবে গোলাগুলির ঘটনা না ঘটলেও সীমান্তের কাছে বসবাসকারীদের মাঝে রয়ে গেছে আতঙ্ক ও উৎকণ্ঠা।

১৩ মার্চ ভোর থেকে ১৭ মার্চ বেলা ১২টা পযর্ন্ত ঘুমধুম থেকে জামছড়ির কোনো সীমান্ত পয়েন্ট দিয়ে বিস্ফোরণের কোনো আওয়াজ শোনা যায়নি।

সীমান্তে বসবাসকারী এক প্রবীণ মুরুব্বি জানান, মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপির ৬২ কিলোমিটার সীমান্তের যত  অবজারভেশন পোস্ট ছিল তার সবগুলো দখলে নিয়েছে আরকান আর্মি।