শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ

আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ

ইন্টার মায়ামির হয়ে কনক্যাকাফে খেলার সময় চোট পেয়েছিলেন লিওনেল মেসি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের সেই চোট তার জাতীয় দলের আসন্ন দুই ম্যাচে খেলা অনিশ্চিত করে তুলেছে। যদিও আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তো বলেই দিয়েছে যে তিনি প্রীতি ম্যাচগুলো খেলতে পারবেন না। সেই ধাক্কা সামলানোর আগে আরেকটি দুঃসংবাদ পেয়েছে আলবিসেলেস্তেরা। ইনজুরির কারণে ছিটকে গেছেন আরেক ফরোয়ার্ড পাউলো দিবালা।

 

চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কোপা আমেরিকার প্রস্তুতির অংশ হিসেবে ফিলাডেলফিয়ায় তারা ২৩ মার্চ মুখোমুখি হবে এল সালভাদরের। এরপর ২৭ মার্চ তিনবারের বিশ্বজয়ীরা লস অ্যাঞ্জেলসে কোস্টারিকার মোকাবিলা করবে। এই ম্যাচ দুটির আগে একাধিক ফুটবলারের ইনজুরি ভাবনায় ফেলছে কোচ লিওনেল স্কালোনিকে।

 

ইনজুরিতে পড়া মেসি আসন্ন ম্যাচ দুটিতে খেলতে পারবেন কি না এ নিয়ে আনুষ্ঠানিক কোনো আসেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।