শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

জয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করবো: পল্লব

জয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করবো: পল্লব

ফুলপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এমরান হাসান পল্লব বলেছেন, আপনারা আমাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়নে কাজ করবো। আপনাদের সম্মান আমি রক্ষা করবো। এলাকার যে উন্নয়ন হবে তা আপনাদের সাথে নিয়ে হবে। মুরুব্বিগণের পরামর্শে এলাকার উন্নয়ন স্থির করবো। 

শনিবার ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের গুপ্তারগাঁও গ্রামে দোয়া ও ইফতার মাহফিলে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপত্বি করেন আলী হোসেন। 

গুপ্তারগাঁও গ্রামবাসী এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন। 

এ সময় এমরান হাসান পল্লব আরো বলেন, আপনারা আমার দাদা মরহুম মকবুল হোসেন, আমার চাচা মরহুম এ কে এম কাসেম ও আমার ভাই মরহুম আব্দুল মতিন মতি’কে বিভিন্ন সময় নির্বাচিত করেছেন। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।