বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

রাশিয়ার ‘আসল’ শত্রু কে, জানালেন পুতিন

রাশিয়ার ‘আসল’ শত্রু কে, জানালেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন নয়, রাশিয়ার আসল শত্রু সম্মিলিত পশ্চিমা দেশগুলোর জোট। ইউক্রেন কেবলমাত্র তাদের একটি অস্ত্র। ইউক্রেনের মাধ্যমে তারা নিজেদের সমস্যা সমাধানের চেষ্টা করছে। এই অস্ত্র দিয়েই রাশিয়াকে পরাস্ত করতে চায় পশ্চিমারা।

সোমবার মস্কোর একটি সামরিক হাসপাতালে ইউক্রেনে আহত সেনাদের সঙ্গে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় ইউক্রেনের জন্য পশ্চিমা দেশগুলোর অব্যাহত সমর্থনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পুতিন।

পুতিন আরও বলেন, মস্কো ও কিয়েভের মধ্যে দ্বন্দ্বও পশ্চিমা দেশগুলোর হাতে সাজানো। তারা রাশিয়াকে পরাজিত করতে চায়। তবে পশ্চিমারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, যারা কিছুদিন আগেও রাশিয়াকে পরাজয়ের কথা বলতেন, তারাই এখন কিভাবে দ্রুত সংঘাতের অবসান ঘটানো যায় সেই রাস্তা খুঁজছে।

পুতিন বলেন, রাশিয়াও দ্বন্দ্ব শেষ করতে চায়। তবে শুধুমাত্র রাশিয়ার দেওয়া শর্ত অনুযায়ীই সংঘাত শেষ হবে। আমাদের আজীবন লড়াই করার ইচ্ছা নেই, তবে আমরা আমাদের অবস্থান ছাড়তে যাচ্ছি না।

পুতিন বলেন, আপনারা দেখেছেন যে, যুদ্ধক্ষেত্র থেকে তারা ধীরে ধীরে পিছু হঠছে। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। তথাকথিত সভ্য পশ্চিমারা একজোট হয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করছে, তা সত্ত্বেও তারা হারছে।