শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

বগুড়ায় সড়কে প্রাণ গেল তিনজনের

বগুড়ায় সড়কে প্রাণ গেল তিনজনের

বগুড়া সদরে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (৬ এপ্রিল) সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত একজনের নাম ফাইন মন্ডল। তিনি বগুড়া সদরের চার মাথা এলাকার বাসিন্দা ও মোটর শ্রমিকের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এখন পর্যন্ত নিহত অপর দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, বাস ও প্রাইভেট কার সংঘর্ষে দুইজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহতরা প্রাইভেট কারের যাত্রী ছিলেন।  নিহতদের মধ্যে একজন পরিবহন নেতা ছিলেন। আরও একজনের মৃত্যুর খবর আমরা শুনেছি।