শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

ভারতের গ্র্যান্ডমাস্টারকে হারাল বাংলাদেশের মনন

ভারতের গ্র্যান্ডমাস্টারকে হারাল বাংলাদেশের মনন

থাইল্যান্ডের হুয়া হিন জেলায় ২১তম ব্যাংকক চেস ক্লাব ওপেনে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মনন রেজা নীড় ভারতের গ্র্যান্ডমাস্টার এম আর ললিত বাবুকে হারিয়ে চমক দেখিয়েছেন।

সোমবার তৃতীয় রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মনন রেজা নীড় সাদা ঘুঁটি নিয়ে রুই-লোপেজ পদ্ধতিতে খেলে ৭০ চালের মাথায় গ্র্যান্ড মাস্টার এম আর ললিত বাবুর বিপক্ষে জয়ী হন।

তৃতীয় রাউন্ডের খেলা শেষে ফিদে মাস্টার মনন রেজা নীড় তিন খেলায় পূর্ণ তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ১২ জনের সঙ্গে মিলিতভাবে শীর্ষে রয়েছেন। তিন খেলায় ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান দুই পয়েন্ট, বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদে মাস্টার নাইম হক দেড় পয়েন্ট করে অর্জন করেছেন। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাসরিক সায়হান শান কোনও পয়েন্ট পাননি।

তৃতীয় রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান ভারতের বসন্ত কুমার রাজেসকে হারান। আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল রাশিয়ার বাবাক ইউলিয়া রোহল্যান্ডের সঙ্গে ড্র করেন।

ফিদে মাস্টার নাইম হক ভারতের গ্র্যান্ডমাস্টার মিত্রভা গুহর কাছে ও তাসরিক সায়হান শান ভারতের তানিশ রাগাভানের কাছে হেরে যান।