মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

২৩ নাবিক একসঙ্গে নিজেদের জাহাজেই দেশে ফিরবেন

২৩ নাবিক একসঙ্গে নিজেদের জাহাজেই দেশে ফিরবেন
জিম্মিদশা থেকে মুক্তির পর উপকূলের সন্ধান পাওয়া এমভি আব্দুল্লাহ জাহাজের ২৩ নাবিক একসঙ্গেই দুবাই থেকে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে দুই নাবিক দুবাইয়ে নামবেন জানালেও মঙ্গলবার (২৩ এপ্রিল) নতুন সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশমুখী পণ্য নিয়ে একসঙ্গে তারা তাদেরই জাহাজে করে বাংলাদেশে ফিরবেন। মঙ্গলবার বিকালে দুবাইয়ের হামরিয়া বন্দর থেকে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, জাহাজ থেকে ক্রেনে কয়লা খালাস করা হচ্ছে। আর নাবিকরা জাহাজেই অবস্থান করে নিজ নিজ দায়িত্ব পালন করছেন। সে সময় সেখানে উপস্থিত ছিলেন এসআর শিপিং লাইনসের প্রধান নির্বাহী মেহেরুল করিম। সেখান থেকে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সবকিছু স্বাভাবিক গতিতে চলছে। নাবিকরা সবাই সুস্থ আছেন এবং নিজ নিজ কর্মে নিয়োজিত আছেন।’ তিনি বলেন, ‘ইতোমধ্যেই বাংলাদেশমুখী পণ্য পরিবহনের আদেশ পাওয়া গেছে। সব নাবিক একসঙ্গে জাহাজ নিয়ে বাংলাদেশ ফিরবেন।’ প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাহাজটি আগে থেকেই বাংলাদেশমুখী ট্রিপ খোঁজার চেষ্টা অব্যাহত রেখেছিল। এখন সপ্তাহখানেকের মধ্যে কয়লা খালাস শেষ করে পণ্য নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হতে চায়। সব ঠিক থাকলে মে মাসের মাঝামাঝি বাংলাদেশে ফিরতে পারে জাহাজটি।’