মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

বুবলী আগে থেকেই বিবাহিত

বুবলী আগে থেকেই বিবাহিত
আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী এবার ঈদের আগে থেকে ব্যক্তিজীবন নিয়ে কথা বলে বারবার শিরোনামে জায়গা করে নিয়েছেন। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে দাম্পত্যজীবন এবং নায়কের প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে মন্তব্য করেই আলোচনার সূত্রপাত। এবার সেই বুবলীকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি। ঈদের একটি অনুষ্ঠানে বুবলী জানান―শাকিব খানের সঙ্গে ডিভোর্স হয়নি। সময় নিচ্ছেন তারা। তবে আলাদা থাকছেন। মূলত ছেলে বীরের কথা ভেবে সময় নিচ্ছেন তারা। এছাড়াও তিনি বলেন, শাকিবের বাসায় গেলে সেখানে হয়তো জয় ও তার মা অপু বিশ্বাসের সঙ্গে দেখা হয়। এমনকী ছেলে বীরকে নিয়ে নায়কের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর সময় জয়কে নিয়ে হাজির হন অপু বিশ্বাস। বুবলীর এমন মন্তব্যে অবশ্য বেশ তোলপাড় শুরু হয়েছিল নেটপাড়ায়। এমনকী তার এই বক্তব্যে নাকি বিরক্ত শাকিব-অপু। এবার আলোচিত-সমালোচিত বুবলীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি। তিনি বলেন, এখন শাকিব-অপু দুজনই ভালো আছেন। আর তাদের মধ্যে বুবলী প্রবেশ করে সবকিছু নষ্ট করতে চাইছে। তিনি বলেন, শাকিব খানের লেজ ধরে এই পর্যন্ত এসেছে বুবলী। তাকে ধরে ১০টি সিনেমাও করেছে। বুবলীকে শাকিবই উপরে উঠিয়েছে। আর এই বুবলী কিন্তু আগে থেকেই বিবাহিত, যা জানতো না শাকিব। তার আগের ঘরে একটি মেয়ে সন্তানও রয়েছে। শাকিব এটা পরবর্তীতে জানতে পেরে এড়িয়ে চলেছে তাকে। কিন্তু বীরতো শাকিবের নিজের রক্তের। এ জন্য বীরকে কখনোই ফেলে দেবে না শাকিব।