বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

নারী কাউন্সিলর নগ্ন ভিডিও ভাইরাল

নারী কাউন্সিলর নগ্ন ভিডিও ভাইরাল
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য এবং সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলীর নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে। কয়েকদিন ধরে নগর আওয়ামী লীগ ও কেন্দ্রীয় নেতাদের হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভিডিও ঘুরপাক খাচ্ছে। এতে চরম ইমেজ সংকটে পড়েছে নগর আওয়ামী লীগ। দলীয় ইমেজ নষ্ট ও গঠনতন্ত্র ভঙ্গের অভিযোগে যে কোনো সময় তার বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। ভিডিওতে দেখা যায়, সংরক্ষিত এ নারী কাউন্সিলর আবাসিক হোটেলের শীতাতপ নিয়ন্ত্রিত একটি কক্ষে একজন পুরুষের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন। তার সঙ্গী ওই পুরুষটি চামেলীর ইচ্ছাতেই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করছেন। যুব মহিলা লীগের সাবেক এ নেত্রীর এমন ভিডিওটি এখন আওয়ামী লীগ নেতাদের মোবাইলে মোবাইলে। নগর আওয়ামী লীগের একাধিক সূত্র কালবেলাকে জানায়, নারী কাউন্সিলরের নগ্ন ভিডিও ভাইরালের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় হাইকমান্ডের সঙ্গে কথা বলেছেন নগরের শীর্ষনেতারা। যে কোনো সময় তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ ব্যাপারে জানতে চাইলে নগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী বলেন, বিষয়টি আমরা খুব সিরিয়াসলি দেখছি। কেউ দলের ইমেজ নষ্ট ও সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজ করলে অবশ্যই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এর আগেও প্রভাব খাটিয়ে সরকারি রেলের কোটি কোটি টাকার জমি দখল, অজ্ঞান অবস্থায় শাহবাগের ফুটপাতে পড়ে থাকাসহ আপত্তিকর নানা কাজে জড়ান এই নারী কাউন্সিলর।