শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

অভিবাসীদের নৌকা ডুবে ৩৩ প্রাণহানি

অভিবাসীদের নৌকা ডুবে ৩৩ প্রাণহানি
লোহিত সাগরের জিবুতি উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে শিশুসহ কমপক্ষে ৩৩ জন প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ এপ্রিল) আট বছর বয়সী এক বালকসহ অন্তত ৩৩ জন ইথিওপিয়ান অভিবাসী জিবুতির উপকূলে নৌকা ডুবে মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। জিবুতি কোস্টগার্ডের সিনিয়র কর্মকর্তা ইস ইইয়াহ বলেছেন, যারা ডুবে যাওয়া নৌকায় ছিলেন তারা ইয়েমেন ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। কারণ তাদের নিজের দেশের তুলনায় সেখানে জীবন আরও বেশি সংগ্রামের ছিল। ডুবে যাওয়া নৌকাটিতে অন্তত ৭৭ জন অভিবাসী ছিলেন। এর মধ্যে ২০ জনের বেশি মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিরা এখনও নিখোঁজ। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম জীবিত উদ্ধারকৃতদের ইতোমধ্যে ইথিওপিয়ায় প্রত্যাবাসন করেছে। এদিকে নিহত অভিবাসীদের জন্য শোক প্রকাশ করেছেন জিবুতিতে নিযুক্ত ইথিওপিয়ার রাষ্ট্রদূত বারহানু সেগায়ে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দুঃখ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘জিবুতি থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবৈধপন্থায় ভ্রমণ অত্যন্ত বিপজ্জনক এবং এতে করে ক্রমাগত আমাদের নাগরিকরা তাদের জীবন হারাচ্ছেন।’