শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

গাজার দুটো হাসপাতালে গণকবরের সন্ধান

গাজার দুটো হাসপাতালে গণকবরের সন্ধান
গাজার নাসের ও আল শিফা হাসপাতালে গণকবরের সন্ধান পাওয়া গেছে। ইসরায়েলি বাহিনীর অভিযান শেষে এ কবরের সন্ধান পাওয়া যায়। খবর বিবিসি। বুধবার (২৪ এপ্রিল) জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ভলকার তুর্ক এসব মৃত্যুর স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, তারা কবর খুঁড়ে প্রায় ৩০০ মরদেহ উদ্ধার করেছেন। এটি স্পষ্ট নয় যে তারা কখন মারা গেছেন অথবা তাদের কখন সমাহিত করা হয়েছে। তবে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, মরদেহ সমাহিত করার অভিযোগ ভিত্তিহীন। কিন্তু তারা বলেছে খান ইউনিস শহরের হাসপাতালে ফেব্রুয়ারি মাসে দুই সপ্তাহ অভিযান চালানোর সময় তারা ফিলিস্তিনিদের সমাহিত করা মরদেহ যাচাই করে দেখেছে। যেখানে গোয়েন্দা সংস্থা জিম্মিদের পাওয়ার বিষয়ে ইঙ্গিত করেছিল।