মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

চুয়াডাঙ্গায় বৃষ্টিপাত

চুয়াডাঙ্গায় বৃষ্টিপাত
চুয়াডাঙ্গা আবহওয়া অফিস ১.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। টানা কয়েকদিনের তীব্র দাবদাহের পর বৃষ্টিতে স্বস্তি নেমেছে চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রার সাক্ষী চুয়াডাঙ্গা জেলায়। মঙ্গলবার দিবাগত রাত ১টার পরে বিদ্যুৎ চমকে শুরু হয় মেঘের গর্জন। এরপরই গুড়িগুড়ি বৃষ্টি। চুয়াডাঙ্গা আবহওয়া অফিস ১.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল ইসলাম বলেন, "মঙ্গলবার রাত ১টা থেকে বিদ্যুৎ চমকানো শুরু হয়। বিদ্যুৎ চমকানোর ফলে আকাশ আলোকিত হয়ে পড়ে। এরপর শুরু হয় মেঘের গর্জন। রাত ১টা ১০ মিনিটে শুরু হয় গুড়িগুড়ি বৃষ্টি। বৃষ্টির কোন সম্ভবনা না থাকলেও রাতে হঠাৎ করেই বৃষ্টি হয় চুয়াডাঙ্গায়।" "১.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাত ১টা ৩০ মিনিটে বৃষ্টি ছেড়ে যায়। টানা কয়েক দিন চুয়াডাঙ্গায় তীব্র থেকে অতি তীব্র তাপদাহ চলমান ছিল। দেশের সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে এখানে। চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস," যোগ করেন তিনি।