বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
মিয়ানমার নৌবাহিনীর ‘চিন ডুইন’ জাহাজে করে কক্সবাজার শহরে ফিরেছেন ১৭৩ জন বাংলাদেশি। দীর্ঘ দেড় থেকে দুই বছর তাঁরা মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিথুয়ে (আকিয়াব) কারাগারে বন্দী ছিলেন। আজ বুধবার বেলা সোয়া একটার দিকে গভীর সাগরে অপেক্ষমাণ মিয়ানমারের জাহাজ থেকে ১৭৩ জনকে বাংলাদেশ নৌবাহিনীর আরেকটি জাহাজে তুলে শহরের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ জেটিঘাটে আনা হয়। এরপর স্বাস্থ্য পরীক্ষা ও ইমিগ্রেশনের জন্য সবাইকে একটি প্যান্ডেলের ভেতরে রাখা হয়। বেলা আড়াইটার দিকে যাঁদের বিরুদ্ধে মামলা নেই, তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। যাঁদের বিরুদ্ধে মামলা আছে, তাঁদের নিজ নিজ থানার মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে মর্মে জানা গেছে। ১৭৩ জনের মধ্যে ৩ জন নারীও রয়েছেন। তাঁদের বাড়ি বান্দরবান সদরে। ঘটনাস্থলে ছিলেন জাতীয় সংসদের হুইপ ও কক্সবাজার-৩ (সদর-রামু ও ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায় মিয়ানমারের কারাগারে বন্দী ১৭৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। যাঁদের ইতিমধ্যে সাজার মেয়াদ শেষ হয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম বলেন, ফেরত আসা ১৭৩ বাংলাদেশিকে প্রথমে বিজিবি গ্রহণ করে পুলিশকে হস্তান্তর করবে। যাচাই-বাছাই শেষে ১৭৩ জনের সবাইকে পুলিশের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।