মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

পিরোজপুরে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা

পিরোজপুরে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা
পিরোজপুরের সদর উপজেলায় পিটিয়ে এক ছাত্রলীগ কর্মীকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে খুলনা নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান জানান। নিহত সৈয়দ রাসেল (২২) পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী এলাকার সৈয়দ ইদ্রিস মীরের ছেলে। তিনি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ওই কলেজ শাখা ছাত্রলীগের কর্মী ছিলেন। এদিকে বুধবার দুপুরে রাসেল হত্যাকাণ্ডের প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে পিরোজপুর শহরে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও তার সহপাঠীরা। নিহতের বড় বোন রেশমা আকতার বলেন, “মঙ্গলবার দুপুরে রাসেল উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম বায়জীদ হোসেনের সঙ্গে তার বাড়িতে দেখা যায়। “সেখান থেকে ফেরার পথে কদমতলা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন পেছন থেকে লাঠিসোঁটা নিয়ে রাসেলের উপর হামলা চালায়। এতে সে মারাত্মক আহত হয়।” তিনি বলেন, “গুরুতর আহত অবস্থায় রাসেলকে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে ও পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১২টার দিকে রাসেল মারা যায়। এ হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।” ওসি আসিকুজ্জামান বলেন, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।