মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

আয়ের শীর্ষে শাকিবের ‘রাজকুমার’

আয়ের শীর্ষে শাকিবের ‘রাজকুমার’
ঈদে মুক্তি পাওয়া এক ডজন সিনেমার মধ্যে স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় প্রদর্শিত হচ্ছে ৮টি সিনেমা। এই সিনেপ্লেক্সের বাইরে শতাধিক সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পায় হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান অভিনীত ‘রাজকুমার’। মুক্তির দিন থেকেই সিনেমাটি নিয়ে শাকিবভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা চোখে পড়েছে সিঙ্গেল স্ক্রিনে। আর সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া ৮ ছবির মধ্যে সর্বাধিক দর্শক টেনেছে এই ‘রাজকুমার’। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ দেখতে সবচেয়ে বেশি দর্শক ভিড় করেছে। বিক্রি হয়েছে অগ্রিম টিকিট। শুধু তাই নয়, মুক্তির দিন থেকে রোববার (২১ এপ্রিল) পর্যন্ত ৮টি বাংলা ছবির মধ্যে সবচেয়ে বেশি আয় করা ছবির তকমাও অর্জন করে ‘রাজকুমার’। মুক্তির ১০ দিনের মাথায় প্রথম সপ্তাহে প্রদর্শিত ছবিগুলোর শীর্ষ অবস্থান উল্লেখ করে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে স্টার সিনেপ্লেক্স। সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ৮টি বাংলা সিনেমার মধ্যে সবচেয়ে ভালো যাচ্ছে ‘রাজকুমার’। দিনের অন্যান্য সময়ে মোটামুটি ভালো দর্শক আসছে এবং বিকেলে ও সন্ধ্যার শো মোটামুটি হাউজফুল যাচ্ছে। আশা করছি এ সপ্তাহ এবং আগামীতে ‘রাজকুমার’ ভালো যাবে। ঈদের সিনেমাগুলোর মধ্যে এগিয়ে শাকিব খান অভিনীত ‘রাজকুমার’। সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সেও দাপট দেখাচ্ছে সিনেমাটি। সিনেপ্লেক্সে ১৩টি শো পেয়েছিল সিনেমাটি। দর্শক চাহিদা থাকায় এর শো আরও বাড়িয়ে দেয়া হয়।