শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে থাকছে না সাকিব

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে থাকছে না সাকিব
আর মাত্র এক সপ্তাহ পরেই বিশ্বকাপের প্রস্তুতির জন্য জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশে ক্রিকেট দল। ৩ মে শুরু হওয়া এই সিরিজের শুরুতে বাংলাদেশ দল পাচ্ছে না তাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। বিশ্বকাপের আগে এত গুরুত্বপূর্ণ সিরিজের শুরুতে সাকিবের না থাকা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে বিস্তর আলোচনা-সমালোচনা। অবশ্য যাকে নিয়ে এতো আলোচনা সেই সাকিব নিজেই জানালেন এসব দেখলে হাসি পায় তার। শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলার পরই ওমরাহ পালন করতে সৌদি আরব যান সাকিব। সেখানে ওমরাহ পালনের পর ঈদুল ফিতর পরিবারের সঙ্গে কাটাতে মার্কিন যুক্তরাষ্ট্রে যান সাকিব। তারপর থেকে যুক্তরাষ্ট্রেই আছেন তিনি। সামনে জিম্বাবুয়ের সাথে গুরুত্বপূর্ণ সিরিজের আগে সাকিবের মতো খেলোয়াড় দেশের বাইরে থাকায় সামাজিক মাধ্যমে বিস্তর আলোচনা চলছে। সেই আলোচনা-সমালোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের এক অনুষ্ঠানে এবার কথা বলেছেন সাকিব। জিম্বাবুয়ে সিরিজ খেলবেন সাকিব সেটি আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে তিনি এও জানান জিম্বাবুয়ে সিরিজের আগে সাকিব দেশে ফিরলেও জিম্বাবুয়ে সিরিজের আগে সাকিব দেশে আসলেও দলে না যোগ দিয়ে তিনি ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলবেন। এই নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। সমর্থকরা অনেকেই এই সিদ্ধান্তে সাকিবের সমালোচনা করেন।