সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর বাধা দূর, প্রকাশিত সংশোধিত নীতিমালা পোশাকশ্রমিকদের অসন্তোষ নিরসনে মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা যাচাই-বাছাই কমিটি নতুন করে গঠনের নির্দেশ

কুয়াকাটায় কোরাল ৩২ হাজারে বিক্রি

কুয়াকাটায় কোরাল ৩২ হাজারে বিক্রি

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়া ২৬ কেজি ২৫০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ ৩২ হাজার ৮১২ টাকায় বিক্রি হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটা পৌর মৎস্য মার্কেটে ১২৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি হয়।

জানা যায়, বুধবার (২৪ এপ্রিল) কুয়াকাটা বাবলাতলা এলাকার জেলে রাসেল তার ট্রলার নিয়ে গভীর সমুদ্রে গেলে বলেশ্বর নদী সংলগ্ন এলাকার সাগর মোহনায় রাত ২টার দিকে এই বিশাল কোরাল মাছটি ধরা পড়ে। পরে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে কুয়াকাটা পৌর মৎস্য মার্কেটে এ মাছটি খোলা ডাকের মাধ্যমে কুয়াকাটা ফিস পয়েন্টের পরিচালক মো. নাসির উদ্দিন ক্রয় করেন।

ফিস পয়েন্টের পরিচালক মো.নাসির বলেন, সচরাচর এত বড় মাছ পাওয়া যায় না। এ মাছটি মার্কেটে আসার পর ১২৫০ টাকা কেজি দরে ক্রয় করি। আশা করছি মাছটি ভালো দামে বিক্রি করতে পারব।

জেলে মো. রাসেল বলেন, অনেক দিন মাছ পাই না। ভাগ্য সহায় বলেই এত বড় মাছ আল্লাহ দিয়েছেন। অনেকেই মাছটি ক্রয় করতে চেয়েছিলেন। পরে কুয়াকাটা মার্কেটে ১২৫০ টাকা কেজি দরে বিক্রি করেছি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নদ-নদী এবং সাগরে বিভিন্ন মাছ পাওয়া যায়। বড় বড় মাছ হারিয়ে যাওয়ার পথে তবে সামুদ্রিক কোরাল এরচেয়েও বড় হয়ে থাকে। সঠিকভাবে সমুদ্রের নিষেধাজ্ঞা পালন করলেই এরকম বড় মাছ পাওয়া সম্ভব।