মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

‘মিয়ানমারে সেনা প্রশিক্ষণপ্রাপ্ত’ দুই রোহিঙ্গা অস্ত্রসহ আটক

‘মিয়ানমারে সেনা প্রশিক্ষণপ্রাপ্ত’ দুই রোহিঙ্গা অস্ত্রসহ আটক

কক্সবাজার টেকনাফে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা কিশোরকে গুলিসহ আটক করেছে পুলিশ। শনিবার উপজেলার কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের হোয়াইক্যং নয়াপাড়ায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭ রাউন্ড গুলি জব্দ করা হয়। 

হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, একটি বাসে করে দুজন রোহিঙ্গা কিশোর রাইফেলের গুলি নিয়ে ক্যাম্পে যাচ্ছিল। খবর পেয়ে বাসটি থামিয়ে দুজনকে তল্লাশি করা হয়। এ সময় কেফায়েত উল্লাহ (১৯) নামে একজনের কোমড়ে বাঁধা একটি ব্যাগ থেকে ১৭ রাউন্ড জি থ্রি রাইফেলের গুলি জব্দ করা হয়। পরে তার সহযোগী আনোয়ার মোস্তফাসহ (১৮) তাকে আটক করা হয়। 

কেফায়েত উল্লাহ উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ৭ এর ব্লক-ই-৩১৪ এর মো. ইসলামের ছেলে আর আনোয়ার মোস্তফা নোয়াখালী হাতিয়া ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ক্লাস্টার-৬৫ জে-১২৩ এর আব্দুস সালামের ছেলে। 

তিনি আরও জানান, এই দুই রোহিঙ্গা কিশোর গত ১৯ এপ্রিল দালালের মাধ্যমে মিয়ানমারের মংডু জেলায় সেনাবাহিনীর বুচিডং ক্যাম্পে যায়। সেখানে মিয়ানমার সেনাবাহিনী তাদেরকে জি থ্রি রাইফেল চালানোর প্রশিক্ষণ দেয় বলে প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে। সেনাবাহিনীর পক্ষে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্যে এ প্রশিক্ষণ দেওয়া হয়। 

ওসি বলেন, মিয়ানমার সেনাবাহিনীর ক্যাম্পে ৭ দিন থাকার পর অতিরিক্ত গরম ও খাদ্য কষ্টে সেখান থেকে শনিবার সকালে পালিয়ে মিয়ানমার সীমান্ত পার হয়ে ফের বাংলাদেশে আসে। 

এ ঘটনায় টেকনাফ থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।