শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

বয়কটের ঢেউ মালয়েশিয়ায়, কেএফসির শতাধিক আউটলেট বন্ধ

বয়কটের ঢেউ মালয়েশিয়ায়, কেএফসির শতাধিক আউটলেট বন্ধ

মালয়েশিয়ায় সাময়িকভাবে কেএফসির ১০০টিরও বেশি আউটলেট বন্ধ করে দেয়া হয়েছে। গাজায় চলমান যুদ্ধের কারণে ফিলিস্তিনের পক্ষে বয়কটের জেরে বিশ্বজুড়ে মার্কিন-সংশ্লিষ্ট ব্যবসাগুলো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

 

মালয়েশিয়ার কেএফসি রেস্টুরেন্টের ফ্র্যাঞ্চাইজি কিউএসআর ব্র্যান্ডস মালয়েশিয়া হোল্ডিংস বারহাদ, টানা কয়েক মাস খুলে রাখার চেষ্টার পর দেশব্যাপী কেএফসির ১০০টিরও বেশি আউটলেট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। 

 

একটি সূত্র অনুসারে, ২৭ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত মালয়েশিয়ায় কেএফসির ১০৮টি শাখা সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করেছে এবং দেশটির কেলানতান প্রায় ৮০ শতাংশ শাখা অস্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে। যার মধ্যে জোহরে ১৫টি শাখা (সাময়িকভাবে বন্ধ), কেদাহ (১১), তেরেঙ্গানু (১০), পাহাং (১০), পেরাক (৯), নেগেরি সেম্বিলান (৬), পেরলিস (২), মেলাকা (২), পেনাং (৫), কুয়ালালামপুর (৩), সাবাহ (১) এবং সারাওয়াকে ২টি শাখার কার্যক্রম বন্ধ করা হয়েছে।

 

জানা গেছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই এবং কম্বোডিয়াতে ৮৫০টির বেশি কেএফসি চেইন ফাস্ট ফুড রেস্টুরেন্ট পরিচালনা করে কিউএসআর ব্র্যান্ডস। সেই সাথে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে ৫০০টিরও বেশি পিৎজা হাট রেস্টুরেন্ট চেইন পরিচালনা করে আসছে তারা।

 

সোমবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে কিউএসআর ব্র্যান্ডস জানিয়েছে, মালয়েশিয়ার কমিউনিটিতে ইতিবাচক অবদান রাখা, কেএফসির প্রতি ভালোবাসা ধরে রাখা এবং কর্মীদের সুরক্ষা দেয়া প্রতিষ্ঠানটির অগ্রাধিকার।