সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
আগামী ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার দিনের জন্য বন্ধ হচ্ছে এলএনজি টার্মিনাল, কমবে দেশজুড়ে গ্যাসের সরবরাহ খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় যেন কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ হাজার ৪১৭ জন, মৃত্যু আরও ২ জনের আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে: বিদ্যুৎমন্ত্রী শ্রমিক আন্দোলনের জেরে আশুলিয়ার ৫০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা গার্মেন্টসকর্মীর পরিচয়ে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ

অবশেষে ব্রাজিলের দায়িত্ব পাচ্ছেন দরিভাল জুনিয়র

অবশেষে ব্রাজিলের দায়িত্ব পাচ্ছেন দরিভাল জুনিয়র

সকল জল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিল ফুটবলের কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন দরিভাল জুনিয়র। এর আগে ব্রাজিলের কোচের তালিকায় আবেল ফেরেইরা, জর্জ জেসুসসহ অনেকের নামই বাতাসে ভেসেছিল। কিন্তু কোচের পদে দরিভাকেই বেছে নিয়েছে ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ। দীর্ঘ ২২ বছর ব্রাজিলের ঘরোয়া লিগের কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে দরিভাল জুনিয়রের।

এই খবরের পর অবশেষে খানিক স্বস্তির সুবাতাস বইছে নতুন করেছে ব্রাজিল শিবিরে। দিনিজের বিদায়ের দিনেই দরিভালের ব্যাপারে খবর প্রকাশ করেছিল রয়টার্স। এরপর রবিবার (৭ জানুয়ারি) ব্রাজিল ফুটবলের বিখ্যাত সূত্র ‘ও গ্লোবো’ পত্রিকা জানিয়েছে, সাও পাওলোর এই নেইমার–ভিনিসিয়ুসদের নতুন কোচ হতে চলেছেন। সিবিএফ সভাপতি এদনালদো নিজেই দরিভালের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

দুই পক্ষের আলোচনাও বেশ ফলপ্রসূ হয়েছে। সব ঠিক থাকলে বুধবারের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আর সাওপাওলোকে এজন্য দুই মিলিয়ন ডলারের একটি ক্ষতিপূরণও দেবে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।

৬১ বছর বয়সী দরিভাল বর্তমানে ব্রাজিলের ক্লাব সাও পাওলোর প্রধান কোচের দায়িত্বে আছেন। ক্লাবটির সঙ্গে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে তার। তবে ব্রাজিলের জন্য আগামীকাল সোমবারই সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করবেন দরিভাল। এমনকি নিজের ইন্সটাগ্রামে এরইমাঝে সাও পাওলোর ভক্তদের কাছ থেকে বিদায়ও নিয়ে নিয়েছেন তিনি।