মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

সৌদির পথে প্রথম হজ ফ্লাইট

সৌদির পথে প্রথম হজ ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম হজ ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করেছে।

বৃহস্পতিবার সকাল ৭টায় বিজি৩৩০১ ফ্লাইটটি বিমানবন্দর ছেড়ে যায়।

এ বছর মোট ৮৫ হাজার ২৫৭ জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। এর মধ্যে বিমান ৪২ হাজার ৬২৯ জন হজযাত্রী পরিবহন করবে।

প্রথম হজ ফ্লাইট উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করে বিমান।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিমান, ধর্ম মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নেতারা।

হজ শুরুর আগে ৯ মে থেকে ১০ জুন পর্যন্ত মোট ১১৬টি এবং হজ শেষে হাজীদের ফিরিয়ে আনতে ২০ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত ১২৫টি ফ্লাইট পরিচালনা করবে বিমান।

হজযাত্রীদের সুবিধার্থে ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম থেকেও হজযাত্রী পরিবহন করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।