শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের যেসব তথ্য উঠে এসেছে

রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের যেসব তথ্য উঠে এসেছে

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বারের মতো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান রাইসি। তার মৃত্যুর পর নানা রকম প্রশ্ন ওঠে।

বৃহস্পতিবার ইরানের সেনাবাহিনী জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার কোনো রকম হামলা শিকার হয়নি, এটা নিখাদ দুর্ঘটনা।

এই ঘটনা নিয়ে দ্বিতীয়বারের প্রকাশ করা তদন্ত রিপোর্টও ইরান দাবি করেছে, রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার বেলায় কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। কোনো রকম সাইবার হামলাও হয়নি। 

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রকাশিত ওই তদন্ত রিপোর্ট করা হয়েছে, ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনা, হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ওপর ভিত্তি করে।

এছাড়া হেলিকপ্টারটির ব্যবস্থাপনার বিষয়ও খতিয়ে দেখেছে তদন্তকারীরা। তবে তাদের দাবি হেলিকপ্টারটির ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল না। 

গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানসহ তাদের সঙ্গে থাকা মোট ৯জন।

সেদিন তারা আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় আরাস নদীর ওপর একটি বাঁধ প্রকল্প উদ্বোধনের পর উত্তর-পূর্বাঞ্চলের শহর তাবরিজে ফিরছিলেন। ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পার্বত্যাঞ্চলে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনাস্থল থেকে পরের দিন ২০ মে তাদের লাশ উদ্ধার করা হয়।