শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

গাজা যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি ট্রাম্পের

গাজা যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি ট্রাম্পের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার চলমান যুদ্ধের অবসান ঘটাবেন তিনি। গত কয়েক মাসে এই  যুদ্ধে গাজার হাজার হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

শনিবার রাতে ইউএফসি ইভেন্টে রাশিয়ার মিক্সড মার্শাল আর্টিস্ট খাবিব নুর মাগোমেদভের উপস্থিতিতে এ কথা বলেন ট্রাম্প।

যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট অনুসারে, খাবিব নুর মাগোমেদভ ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, আমি জানি আপনি ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ করবেন। জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা যুদ্ধ বন্ধ করব, আমি যুদ্ধ বন্ধ করব।’

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাস হামলা চালায়। এরপর থেকে ইসরাইল গাজায় পাল্টা হামলা চালিয়ে আসছে। এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর আগ্রাসনে গাজায় ৩৬ হাজার ৪৩৯ ফিলিস্থিনি নিহত হয়েছেন। এর বেশিরভাগই নারী ও শিশু। 

এ ছাড়া দীর্ঘ সাত মাসের বেশি সময় ধরে চলা আগ্রাসনে গাজা উপত্যকায় কমপক্ষে ৮২ হাজার ৬২৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায়  ইসরাইলি আগ্রাসনে ৬০ জন নিহত এবং ২২০ জন গুরুতর আহত হয়েছেন।