শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

হত্যা মামলায় জামিন পাওয়া যুবলীগ নেতার রগ কাটল দুর্বৃত্তরা

হত্যা মামলায় জামিন পাওয়া যুবলীগ নেতার রগ কাটল দুর্বৃত্তরা

দুই মাসের মাথায় হত্যা মামলায় জামিনে কারাগার থেকে বের হওয়ার পর হামলার শিকার হলেন নাটোর পৌরসভার ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসু। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলাকারীরা যুবলীগ নেতার দুই পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রগ কেটে মারাত্মক ভাবে জখম করেছে। গুরুতর জখম অবস্থায় সোমবার রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সোমবার সন্ধ্যার পর শহরের কান্দিভিটুয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার সময় হাসানুর রহমান হাসু বলেন, নিজ বাড়ি থেকে বের হয়ে নাটোর শহরের হেমাঙ্গিনী ব্রিজ এলাকায় আসেন। এসময় নাটোর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রোকনুজ্জামান হিরোর অনুসারী রাব্বির নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়। 

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, যুবলীগ নেতা হাসু শনিবার একটি হত্যা মামলায় জামিনে কারাগার থেকে বের হয়েছেন। ওই হত্যা মামলার ঘটনার জের ধরেই এ হামলার ঘটনা ঘটতে পারে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার করতে অভিযান চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। 

স্থানীয়রা জানান, নাটোর পৌরসভার ৫নং ওয়ার্ডের মল্লিকহাটি ঘোষপাড়ার রাস্তার পাশের ড্রেন নির্মাণ কাজের কোটি টাকার ভাগ বাটোয়ারা নিয়ে গত ১৬ এপ্রিল দুপুরে নাটোর পৌরসভা কার্যালয়ের ভেতরে দুই পক্ষের সংঘর্ষে শিহাব হোসেন শিশির (২৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এসময় একই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসু (৩৫) এর বাম হাতের কব্জি থেকে কেটে নেয় দুর্বৃত্তরা। শহরের মল্লিকহাটি এলাকার মোজাহার আলী মুন্নার ছেলে শিহাব হোসেন শিশিরকে হত্যার পর ঘটনাস্থল থেকেই নাটোর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরো এবং হাসানুর রহমান হাসুকে আটক করে পুলিশ। আটকের দুই মাস পাঁচদিন পর যুবলীগ নেতা হাসু কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরে আসার পর আবারও পালটা হামলার ঘটনা ঘটল।