শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে ফাইনাল হেরে শিরোপা জিততে পারলো না বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে ফাইনাল হেরে শিরোপা জিততে পারলো না বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের শিরোপা জিততে পারলো না বাংলাদেশ দল।

আজ টুর্নামেন্টের ফাইনালে ভারতের কাছে ৪১ রানে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নামা ভারতকে ৭ উইকেটে ১১৭ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশের বোলাররা। জবাবে ব্যাটারদের ব্যর্থতায় ১৮.৩ ওভারে ৭৬ রানে অলআউট হয় সুমাইয়া আকতারের দল। ৩২ রানে শেষ ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় বাংলাদেশ। ব্যাট হাতে নেমে উদ্বোধনী জুটিতে ২৩ রানের সূচনা করে ভারত। পঞ্চম ওভারের তৃতীয় ও ষষ্ঠ বলে ভারত শিবিরে জোড়া আঘাত হানেন পেসার ফারজানা ইয়াসমিন।

এরপর তৃতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়েন ভারতের ওপেনার গঙ্গাদী তৃষা ও অধিনায়ক নিকি প্রসাদ। ১২ রান করা প্রসাদকে থামিয়ে জুটি ভাঙেন পেসার হাবিবা ইসলাম।

ভারতের রানের চাকা সচল রেখে হাফ-সেঞ্চুরি তুলে নন তৃষা। ১৬তম ওভারে দলীয় ৮৪ রানে তৃষাকে থামান ফারজানা। ৫টি চার ও ২টি ছক্কায় ৪৭ বলে ৫২ রান করেন তৃষা।

শেষ দিকে মিথালি ভিনোদের ১২ বলে ১৭ এবং আয়ুশি শুক্লার ১০ রানের কল্যাণে ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রান করে ভারত।

৪ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার ফারজানা। এছাড়াও নিশিতা আকতার নিশি ২টি ও হাবিবা ইসলাম ১টি উইকেট নেন।

১১৮ রানের টার্গেটে খেলতে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারায় বাংলাদেশ। খালি হাতে ফিরেন ওপেনার মোসাম্মত ইভা। এরপর দ্বিতীয় উইকেটে সুমাইয়া আকতারকে নিয়ে ১৬ ও তৃতীয় উইকেটে জুয়াইরিয়া ফেরদৌসের সাথে ২০ রান যোগ করে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন ওপেনার ফাহমিদা ছোঁয়া।

দলীয় ৪৪ রানে তৃতীয় ব্যাটার হিসেবে ছোঁয়া সাজঘরে ফিরলে ব্যাটিং ধস নামে বাংলাদেশের। ৩২ রানে শেষ ৭ উইকেট হারায় তারা। ১৮.৩ ওভারে ৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

ছোঁয়া ও জুয়াইরিয়া ছাড়া বাংলাদেশের কেউই দুই অংকে পা রাখতে পারেনি। জুয়াইরিয়া ৩টি চারে ৩০ বলে সর্বোচ্চ ২২ ও ছোঁয়া ২টি বাউন্ডারিতে ২৪ বলে ১৮ রান করেন। ভারতের স্পিনার শুক্লা ১৭ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ভারতের তৃষা।

টুর্নামেন্টে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠেছিলো বাংলাদেশ। শ্রীলংকাকে ২৮ রানে ও স্বাগতিক মালয়েশিয়াকে ১২০ রানের বড় ব্যবধানে হারিয়েছিলো তারা।

সুপার ফোরের শুরুতেই হোচট খায় বাংলাদেশ। ভারতের কাছে ৮ উইকেটে হেরেছিলো তারা। সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে নাম লেখায় বাংলাদেশ।

গত ৮ ডিসেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটের শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। এবার এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ার সুযোগ ছিলো নারীদের। কিন্তু শিরোপা জয়ের আনন্দ নিয়ে বছর শেষ করতে পারলো না নারীরা।