শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

তিন কূটনৈতিক প্রতিবেদক ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন

তিন কূটনৈতিক প্রতিবেদক ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন

কূটনৈতিক করেসপন্ডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আজ ‘ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড’র উদ্বোধনী অনুষ্ঠানে এর তিন সদস্যকে পেশাদদারীত্বের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব এবং বৈদেশিক বিষয়ক প্রতিবেদনে অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড দিয়েছে।

ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন পুরস্কার প্রদান করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব ডিক্যাবের এ উদ্যোগের প্রশংসা করে আশা প্রকাশ করেন যে এই ধরনের স্বীকৃতি ভবিষ্যতে কূটনৈতিক প্রতিবেদকদের অনুপ্রাণিত করবে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- প্রিন্ট ক্যাটাগরিতে দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিবেদক মিজানুর রহমান; টেলিভিশন ক্যাটাগরিতে মাছরাঙা টিভি’র সিনিয়র রিপোর্টার মো. মাশরেকুল ইসলাম (মাশরেক রাহাত) এবং অনলাইন ক্যাটাগরিতে ঢাকা পোস্টের কূটনৈতিক প্রতিবেদক মো. নজরুল ইসলাম। ডিক্যাবের সভাপতি নুরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপুসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলমও সভায় বক্তব্য রাখেন।

পুরস্কারের জুরি ছিলেন ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ; ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী এবং ডিজিটালি রাইট’র ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মিরাজ আহমেদ চৌধুরী।