শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

রাজধানীর পুরানা পল্টনের ৪ তলা ভবনের আগুন-নিয়ন্ত্রণে

রাজধানীর পুরানা পল্টনের ৪ তলা ভবনের আগুন-নিয়ন্ত্রণে

রাজধানীর পুরানা পল্টনের ৪ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা কার্যালয়ের ডিউটি অফিসার লিনা খানম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আজ সকাল ৯.১৭ মিনিটে আগুন লাগার তথ্যটি জানার পর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ৯.২৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ১১.৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সকাল সোয়া নয়টার দিকে পুরানা পল্টনের মানিকগঞ্জ হাউস নামের একটি চারতলা ভবনের দোতলায় আগুন লাগে। এখানে একটি ল চেম্বার আছে, সেখানেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানানো হয়। তবে প্রথমে দোতলায় আগুন লাগলেও তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে। 

বিজিবির এক সংক্ষিপ্ত বার্তায় বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে সহায়তা করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।