শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

তিব্বতের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জন

তিব্বতের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জন

তিব্বতের একটি প্রত্যন্ত হিমালয় অঞ্চলে মঙ্গলবার সকালে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জন এবং ৬২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় ৯টা ৫ মিানটে ৭.১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে এবং এরপর একাধিক আফটারশক হয়।

বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বেইজিং থেকে এএফপি জানায়, ‘তিব্বত স্বায়ত্বশাসিত অঞ্চলের ভূমিকম্প ব্যুরো থেকে একজন প্রতিবেদক জানান, চাংসুও টাউনশিপ, কুলুও টাউনশিপ এবং ডিংরি কাউন্টির কুওগুও টাউনশিপ সহ তিনটি টাউনশিপ মানুষের মৃত্যু হয়েছে। ইউএসজিএস কম্পন মানচিত্র নির্দেশ করেছে- ভূমিকম্পের কম্পন প্রতিবেশী নেপাল এবং উত্তর ভারতের কিছু অংশে অনুভূত হয়েছে।

ইউএসজিএস ও চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার উভয়ই নেপালের সাথে হিমালয় সীমান্তের নিকটবর্তী প্রত্যন্ত তিব্বত মালভূমিতে ভূমিকম্পটির উৎপত্তিস্থল বলে জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ভূমিকম্পে গ্রাম অঞ্চলে কয়েকটি বাড়ি ধসে পড়েছে।

উৎপত্তিস্থলের প্রায় ১৮০ কিলোমিটার দূরবর্তী নিকটতম প্রধান পবিত্র নগরী শিগাৎসে। নগরীটি দালাই লামার পর তিব্বতি বৌদ্ধধর্মের দ্বিতীয় সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা পঞ্চেন লামার ঐতিহ্যবাহী আসন রয়েছে।