শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

বিসিএসে বাদ পড়া প্রার্থীদের বেশিরভাগই চাকরিতে যোগ দেবেন : জনপ্রশাসন মন্ত্রণালয়

বিসিএসে বাদ পড়া প্রার্থীদের বেশিরভাগই চাকরিতে যোগ দেবেন : জনপ্রশাসন মন্ত্রণালয়

৪৩তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়ায় বাদ পড়া ২৬৭ প্রার্থীর অধিকাংশই পুনরায় চাকরিতে যোগ দেবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেসুর রহমান।

আজ বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত প্রার্থীদের সাথে বৈঠক শেষে ড. মোখলেসুর রহমান এ কথা বলেন।

তিনি বলেন, ‘তদন্ত শেষ হয়েছে এবং আমরা দ্রুত প্রক্রিয়া চূড়ান্ত করার জন্য কাজ করছি।’

বাদ পড়া প্রার্থীদের অধিকাংশের পুনরায় নিয়োগ দেয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বর্তমানে তাদের আবেদনের পুনর্মূল্যায়ন চলছে।

এসময় ড. মোখলেসুর রহমান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রবর্তনের সরকারি সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। খুব শিগগিরই এটি বাস্তবায়িত হবে বলেও আশা করা হচ্ছে।

তিনি বলেন, ‘মহার্ঘ ভাতার বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অধীনে পড়ে, তবে কমিটির সদস্য হিসেবে আমি নিশ্চিত করতে পারি, দু’টি সভা অনুষ্ঠিত হয়েছে এবং আলোচনা ইতোমধ্যে এগিয়েছে। এই ভাতা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হবে এবং এবার পেনশনভোগীরাও উপকৃত হবেন, যা অতীতে ছিল না।’

সরকারি চাকরিজীবীদের টেকসই আর্থিক সহায়তা নিশ্চিত করে পরবর্তী ইনক্রিমেন্ট পিরিয়ডে মূল বেতনের সাথে ভাতা সমন্বয় করা হবে বলেও জানান তিনি।

বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ড. মোখলেসুর রহমান চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই এই ভাতা চালু হবে বলে আশ্বাস দেন।

তিনি বলেন, ‘আগামী ৩০ জুন বা তারও আগে ইনশা আল্লাহ এটি কার্যকর হবে।’

অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিব নির্দিষ্ট শতাংশ এবং সময়সীমার বিষয়ে স্পষ্ট ধারণা দেবেন।