শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

নিরাপদ খাদ্য ও নির্মল বাতাসের জন্য ছাদ বাগানের বিকল্প নেই : পরিবেশ উপদেষ্টা

নিরাপদ খাদ্য ও নির্মল বাতাসের জন্য ছাদ বাগানের বিকল্প নেই : পরিবেশ উপদেষ্টা

নিরাপদ খাদ্য ও নির্মল বাতাসের জন্য ছাদ বাগানের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং প্রাণিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বৈশ্বিক উষ্ণতা নিরসনে ছাদ বাগানের গুরুত্ব-বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সহযোগিতায় সেমিনারের আয়োজন করে ‘ঢাকা শেকড়’। 

উপদেষ্টা বলেন, নিরাপদ খাদ্য এবং নির্মল বাতাসের জন্য ছাদ বাগানের প্রচার ও প্রসার ছাড়া উপায় নেই। বর্তমান প্রেক্ষাপটে বায়ু ও ধুলা দূষণ কমাতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, ‘ছাদ বাগান নিয়ে সেমিনারের আয়োজন আপাতত দৃষ্টিতে ছোট মনে হলেও এটি তাৎপর্যপূর্ণ। কারণ গাছ পরিবেশ দূষণ কমাতে সাহায্য করে। বর্তমান প্রেক্ষাপটে নিরাপদ খাদ্যের জন্য এটি খুবই জরুরি। পাশাপাশি বারান্দা বাগানেও মানুষকে উৎসাহিত করা উচিত। আমাদের আশপাশে অধিকাংশ বাসায় ছাদে বাগানের সুযোগ থাকে না কিন্তু বারান্দা থাকে। সেখানে কাঁচা মরিচ, ধনে পাতা, বেগুন উৎপাদন করে চাহিদা মেটানো সম্ভব। আমার মনে হয়, আপনি যদি বারান্দায় চারটি টবো বেগুন আর কাঁচামরিচ লাগান, তাহলে এগুলো আর কিনে খেতে হবে না’। 

নিজের ছাদ বাগান করার অভিজ্ঞতার কথা শেয়ার করে উপদেষ্টা বলেন, আমার ছাদ বাগানে ২১টি লাউ ধরেছে। বেগুন, কাঁচা মরিচ অনেকদিন আমাকে কিনে খেতে হয়নি।

তিনি বলেন, ভূমি সংশ্লিষ্ট বিষয়ে আমার কাছে ফোন আসে। কারণ বিষয়টি পরিবেশের সাথে সম্পর্কযুক্ত এবং মানুষ আমাকে পরিবেশবাদী হিসেবে চিনে। কিন্তু বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন। ঢাকা শহরের সবগুলো ছাদে বাগান করার জন্য প্রধান এবং কর্মসূচি দিতে হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে। 

উপদেষ্টা আরও বলেন, ঢাকা শহরের ধূলা এবং বায়ু দূষণ এক বছরে কেউ কমাতে পারবেনা। এটি সম্ভবও নয়। ধুলা দূষণ কমানো হচ্ছে বায়ু দূষণ কমানোর অন্যতম।  আমাদের সড়কগুলো গাছ দিয়ে সবুজায়ন করা জরুরি। তাহলে ধুলা কিছুটা কমবে। আমরা আগামী বর্ষা থেকেই এই কার্যক্রম শুরু করব।

কৃষি মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় একসাথে কাজ করলে এ বিষয়ে সুফল আসবে বলেও মন্তব্য করেন তিনি।

সেমিনারে সংগঠনটির এডমিন মোতালেব মাশরেকীর সভাপতিত্বে বিশেষ উপস্থিত ছিলেন- জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়াঁ, গ্রীনওয়াচ ঢাকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, কৃষি মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. মেহেদী মাসুদ, ছাদ বাগান বিশেষজ্ঞ গোলাম হায়দার ও জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য মমিন হোসেন।