শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

দুদকের মামলা সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ ও তার স্ত্রী বিরুদ্ধে

দুদকের মামলা সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ ও তার স্ত্রী বিরুদ্ধে

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ও তার স্ত্রী শারমিন গোলন্দাজের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান। 

তিনি জানান, ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি ১১ লাখ ২০ হাজার ৫৭৩ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেছেন। 

তিনি নিজের নামে ১৬টি ব্যাংক হিসাবে ২০১২ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৭ কোটি ৩৬ লাখ ৪৩ হাজার ৮ টাকা জমা এবং ২৩ কোটি ৬১ লাখ ৯৭ হাজার ৯০ টাকা উত্তোলন করে মোট ৬০ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৯৮ টাকা লেনদেন করেছেন। 

এ ছাড়াও ৮৬ হাজার ৭৯ মার্কিন ডলার জমা ও ৮৫ হাজার ৫৬৭ মার্কিন ডলার উত্তোলন করে ১ লাখ ৭১ হাজার ৬৪৬ মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে শারমিন গোলন্দাজ স্বামী ফাহমী গোলন্দাজ বাবেলের সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ২ লাখ ৯৭ হাজার ৪৬০ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন। তার নিজের নামে ৩টি ব্যাংক হিসাবে ২ কোটি ২৭ লাখ ১৯ হাজার ৯৭৯ টাকা জমা এবং ৯০ লাখ ৬৯ হাজার ১৯৩ টাকা উত্তোলন করে মোট ৩ কোটি ১৭ লাখ ৮৯ হাজার ১৭২ টাকার অস্বাভাবিক লেনদেন করে অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় তাদের দু’জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।