শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

কোন অরাজকতা চলবে না বরিশালের লঞ্চঘাট এলাকা ও নৌ পথে : নৌপরিবহন উপদেষ্টা

কোন অরাজকতা চলবে না বরিশালের লঞ্চঘাট এলাকা ও নৌ পথে : নৌপরিবহন উপদেষ্টা

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, বরিশাল অঞ্চলের লঞ্চঘাট এলাকা এবং নৌ পথে কোন ধরনের অরাজকতা চলবে না।

তিনি বলেন, উপজেলা ভিত্তিক লঞ্চঘাটগুলোকে গুরত্ব সহকারে আরো আধুনিকায়ন করা হবে, যাতে নৌ-পথে যাত্রি সাধারণের চলাচলে কোন প্রকার অসুবিধায় পড়তে না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

নৌপরিবহন উপদেষ্টা আজ রোববার সকাল ১০ টায় বরিশাল জেলার হিজলা লঞ্চঘাটে বিআরডাব্লিউটিপি-১ প্রকল্পের আওতায় প্রক্রিয়াধীন হিজলা ল্যান্ডিং ষ্টেশন নির্মাণ কার্যক্রম ও হিজলা উপজেলার লঞ্চঘাট থেকে নৌপথে কেবিন ক্রুজারযোগে জেলার মুলাদী উপজেলার বিআইডব্লিউটিএ-এর নবসৃষ্ট ঘোষের চর লঞ্চঘাট পরিদর্শন কালে একথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বরিশাল জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, হিজলা উপজেলা নির্বাহি অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিনসহ বিআইডব্লিউটিএ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।