শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

বড় উত্থান পুঁজিবাজারে, বেশিভাগ কোম্পানির দাম বেড়েছে

বড় উত্থান পুঁজিবাজারে, বেশিভাগ কোম্পানির দাম বেড়েছে

সপ্তাহের দ্বিতীয় দিনে সূচকের বড় উত্থান দেখল ঢাকার পুঁজিবাজার। লেনদেন শেষে প্রধান সূচকসহ তিনটি সূচকই বেড়েছে।

আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট বেড়ে হয়েছে পাঁচ হাজার ১৯৫ পয়েন্ট।

শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস বেড়েছে ১৫ পয়েন্ট এবং বাছাইকৃত শেয়ার ডিএস-৩০ বেড়েছে ২০ পয়েন্ট।

এদিন দাম বেড়েছে লেনদেন হওয়া বেশিভাগ কোম্পানির। দাম বাড়ার তালিকায় আছে ২৪৮ কোম্পানি, কমেছে ৮১ এবং অপরিবর্তিত আছে ৭১ কোম্পানির শেয়ারের দামে।

দাম বেড়েছে প্রতিটি ক্যাটাগরির কোম্পানির। ‘এ’ ক্যাটাগরির ২০০ শেয়ারের মধ্যে ১২৬ কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৫৪ এবং অপরিবর্তিত আছে ৪০ কোম্পানির শেয়ারের দাম।

‘বি’ ক্যাটাগরিতে ৬৫ কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১১ এবং অপরিবর্তিত আছে ১৩ কোম্পানির শেয়ারের দাম। ‘জেডে’ ৫৪ কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৫ এবং অপরিবর্তিত আছে ১৮ কোম্পানির শেয়ারের দাম।

 

৩৭ মিচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশিভাগ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত আছে। ১৯ কোম্পানির শেয়ারের দামে আসেনি পরিবর্তন, দাম বেড়েছে ১২ এবং কমেছে ১৬ কোম্পানির শেয়ারের দাম।

সূচক বাড়ার পাশাপাশি গত দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৫৮ কোটি টাকা। আট কার্যদিবস পর সর্বোচ্চ লেনদেন হয়েছে পুঁজিবাজারে। আজ পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪২৬ কোটি ৯২ লাখ টাকা।

লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দরবৃদ্ধির শীর্ষে ছিল মিডল্যান্ড ব্যাংক। দিনের শীর্ষ ১০ শেয়ারের মধ্যে ব্যাংক খাতে একমাত্র মিডল্যান্ডই জায়গা করে নিয়েছে। একদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশ। রোববার কোম্পানিটির প্রতিটি শেয়ারের সর্বশেষ মূল্য ২৫ টাকা থেকে একদিনের ব্যবধানে শেয়ার প্রতি দাম বেড়েছে ২ টাকা ৫০ পয়সা।

এছাড়া দরবৃদ্ধির শীর্ষে থাকা বাকি কোম্পানি রানার অটোমোবাইল, জেএমআই হাসপাতাল, মুন্নু সিরামিকস, সামিট অ্যালায়েন্স পোর্ট, ফাইন ফুডস, সোনারগাঁও টেক্সটাইল, কোহিনূর কেমিক্যালস, কনফিডেন্স সিমেন্টস এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে অ্যাসোসিয়েট অক্সিজেন লিমেটেডকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠিয়েছে ডিএসই। কোম্পানিটির শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের ঋণ না দিতে ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংককে নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে নির্দিষ্ট লভ্যাংশ দেয়ায় সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিভুক্ত করা হয়েছে। সাত বছর পর ২০২৪ সালের হিসাবে বিনিয়োগকারীদের ১০ শতাংশ করে সর্বোচ্চ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

অন্য আরেক কোম্পানি একমি ল্যাবরোটারিজ লিমিটেড গত বছর জুন প্রান্তিকের লভ্যাংশ দিয়েছে বিনিয়োগকারীদের। প্রতিষ্ঠানটি থেকে শেয়ার প্রতি বিনিয়োগকারীরা ৩৫ শতাংশ করে লভ্যাংশ পেয়েছে, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ।

ঢাকার পুঁজিবাজারের মতো সূচক বেড়েছে চট্টগ্রামেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্সের সূচক বেড়েছে ৫৬ পয়েন্ট। সূচক বাড়লেও গত কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৬৮ লাখ ৫৮ হাজার টাকা।

সোমবার সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৫৮ লাখ টাকা। লেনদেন হওয়া ২০০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৪, কমেছে ৫৮ এবং অপরিবর্তিত আছে ২৮ কোম্পানির শেয়ারের দাম।