শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

যুক্তরাষ্ট্রের চার্জ ডি’অ্যাফেয়ার্সের সাথে পরিবেশ উপদেষ্টার বৈঠক

যুক্তরাষ্ট্রের চার্জ ডি’অ্যাফেয়ার্সের সাথে পরিবেশ উপদেষ্টার বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ ডি’আফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন আজ বুধবার রাজধানীর পরিবেশ অধিদপ্তরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে পরিবেশ সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জীববৈচিত্র্য সংরক্ষণসহ গুরুত্বপূর্ণ পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ রক্ষায় বাংলাদেশ সরকার উদ্ভাবনী ও টেকসই নীতিমালা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
 
তিনি পরিবেশবান্ধব প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। ট্রেসি অ্যান জ্যাকবসন নবায়নযোগ্য জ্বালানি, জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশের উদ্যোগকে সমর্থনের আশ্বাস দেন।
 
তিনি পরিবেশগত সমস্যা সমাধানের পাশাপাশি দেশের উন্নয়ন এজেন্ডাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন।

দুই পক্ষই পরিবেশগত টেকসই ও অভিযোজনের লক্ষ্যে যৌথ উদ্যোগসহ আরও সহযোগিতার সুযোগ অনুসন্ধানের বিষয়ে একমত পোষণ করেন।

এই বৈঠক বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে শক্তিশালী অংশীদারিত্বকে প্রতিফলিত করবে। সভায় পরিবেশ সচিব এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।