শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

প্রধান উপদেষ্টার সাথে জার্মান ফেডারেল মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

প্রধান উপদেষ্টার সাথে জার্মান ফেডারেল মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে জার্মানির হেড অব দ্য ফেডারেল চ্যান্সেলারি এন্ড ফেডারেল মিনিস্টার ফর স্পেশ্যাল টাস্ক ওলফগ্যাং শ্মিটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে করেছেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা আজ দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপার্সন এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া প্রধান উপদেষ্টা আজ বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

গতকাল অধ্যাপক ইউনূস দাভোসে ছয়টি বৈঠকে যোগ দেন। তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন।

প্রধান উপদেষ্টা ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গেও সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

এছাড়া প্রধান উপদেষ্টা গতকাল জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডির সঙ্গেও বৈঠক করেন।