শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

জরুরি সেবা হট লাইন উদ্বোধন করেছেন কেন্দ্রীয় কারাগারে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জরুরি সেবা হট লাইন উদ্বোধন করেছেন কেন্দ্রীয় কারাগারে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন এবং কারাগারের জরুরি সেবা (হট লাইন নম্বর ০৯৬১২০২১৬৯০) উদ্বোধন করেন। কারাগারে সার্বক্ষণিক এ জরুরি সেবা চালু থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জরুরি সেবার মাধ্যমে কারাগারে যে কোনো বন্দির আত্মীয়-স্বজন বন্দির অবস্থান, হাজিরার তারিখ, বন্দির সাক্ষাতের তারিখ, ফোনে কথা বলার তারিখ, বন্দির শারীরিক অবস্থার তথ্যাবলি, প্যারোলে মুক্তির তথ্য, অভিযোগ ও পরামর্শ সম্পর্কিত তথ্য জানাতে পারবে।

ঢাকা কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা (হট লাইন) উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদেরকে কারাগারে জরুরি সেবা (হট লাইনে)  কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবের সময় কারাগার থেকে যারা পালিয়েছিল তাদের মধ্যে ৭০০জন  এখনও পালিয়ে আছে আর বাকিদের বন্দি করে কারাগারে রাখা হয়েছে। যারা বাহিরে আছে তাদের সম্পর্কে সর্বাত্মক তদন্ত চলছে। জামিনপ্রাপ্ত আসামীরা নতুন করে অপরাধের সাথে জড়িত হলে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ঢাকাসহ সারাদেশে ছিনতাই-চাঁদাবাজি বেড়েছে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। ছিনতাই-চাঁদাবাজি কমানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, পুলিশের স্বল্পতা নেই তবে তাদের দায়িত্ব পালনের প্রতি আরও বেশি আন্তরিক হতে হবে।

উপদেষ্টা কারাগার ঘুরে দেখেন এবং বন্দিদের খোঁজ খবর নেই। তিনি বলেন, বন্দিদের জন্য নির্ধারিত পরিমাণে খাবার পরিবেশন করা হচ্ছে। তবে বর্তমানে বন্দির সংখ্যা বেশি সেকারণে কিছুটা সমস্যা হতে পারে, তবে সেটি সমাধানের চেষ্টা চলছে। পরিদর্শনকালে তিনি কারা অভ্যন্তরে ভেষজ বৃক্ষ হরিতকী গাছের চারা রোপণ করেন। এসময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।

৫ আগষ্টের পরে সাধারণ ক্ষমায় কোনো আসামি কারাগার থেকে বের হয়নি বরং জামিনে বের হয়েছে বলে জানান উপদেষ্টা।