শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

প্রাথমিক শিক্ষার্থীরা জানুয়ারিতেই বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক শিক্ষার্থীরা জানুয়ারিতেই বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

চলতি জানুয়ারির মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীরা বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার (২৬ জানুয়ারি) চট্টগ্রামে সার্কিট হাউসের সভাকক্ষে মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। জানুয়ারির মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীরা বই পাবে।

‘স্বাধীনতার পর অনেক শিক্ষানীতি করা হয়েছে। সেজন্য বিভিন্ন প্রকার প্রস্তাবও পেশ করা হয়েছে, কিন্তু তা কখনো কার্যকর হয়নি। এটা মূলত আমাদে জাতীয় সমস্যা। এর জন্য আমাদের দেশের অগ্রসর নাগরিকদের এগিয়ে আসতে হবে বলে আমি মনে করি,’ বলেন বিধান রঞ্চন।

তিনি বলেন, ‘বিশ্বের সমৃদ্ধ দেশগুলোতে তাদের প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে এমনভাবে প্রণয়ন করে, যেন দেশের প্রতিটি নাগরিক এ শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে যায়।

‘এ জন্যই তাদের মধ্যে একই ধরনের মূল্যবোধের সঞ্চার হয়। অথচ আমাদের দেশের শিক্ষাব্যবস্থা দিনদিন বিভক্তির দিকে যাচ্ছে। আমি জানি, এ দুরবস্থা এত কম সময়ে সমাধান করা সম্ভব নয়। সে জন্যই আজকে মাঠপ্রশাসনের সাথে মতবিনিময় করেছি আপনাদের পরামর্শ নিয়েছি। আশা করছি, এ আলোচনা সভা ফলপ্রসূ হবে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব আবু তাহের মো: মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. আব্দুল হাকিম।