শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

আবারো যুদ্ধ শুরুর আশঙ্কা গাজায়

আবারো যুদ্ধ শুরুর আশঙ্কা গাজায়

গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনার জন্য কাতারে প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। এতে গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের মাধ্যমে আবারো যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চুক্তির শর্ত অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ের আলোচনা প্রথম পর্যায়ের ১৬তম দিনে অর্থাৎ সোমবার থেকে শুরু হবে। দ্বিতীয় পর্যায়ে হামাসের হাতে আটক থাকা সকল জীবিত পণবন্দীকে ফিরিয়ে দেয়ার বিনিময়ে নির্ধারিত সংখ্যক ফিলিস্তিনি নিরাপত্তা বন্দী এবং উপত্যকা থেকে সম্পূর্ণ ইসরাইলি সেনা প্রত্যাহার অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে এক সিনিয়র ইসরাইলি কর্মকর্তা জানান, চুক্তির দ্বিতীয় পর্যায়ের বাস্তবায়নের ক্ষেত্রে এই অগ্রগতি ‘অত্যন্ত উদ্বেগজনক’। তিনি আশা প্রকাশ করে বলেন যে, এটি চলমান ৪২ দিনের প্রথম পর্যায়ের পরিপূর্ণতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না।

টাইমস অফ ইসরাইল প্রতিবেদনটিতে ইঙ্গিত দিয়েছে যে নেতানিয়াহু দ্বিতীয় পর্যায়ে যাওয়ার পরিবর্তে যুদ্ধ পুনরায় শুরু করার সম্ভাবনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করছেন।

সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে জানায়, শেষ মুহূর্তে নেতানিয়াহু মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া, শিন বেত প্রধান রোনেন বার, পণবন্দীদের পয়েন্ট ম্যান নিতজান অ্যালন এবং অন্যান্য আলোচকদের সাথে একটি আগে থেকে নির্ধারণ করা বৈঠক বাতিল করেছেন। তিনি তার সামরিক সচিব রোমান গফম্যানের মাধ্যমে তাদের জানান যে তিনি আপাতত কাতারে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে যে নেতানিয়াহু মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সাক্ষাতের আগ পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে চান না। এতে চুক্তির শর্তাবলী লঙ্ঘন হবে বলে মনে করা হচ্ছে।