শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

বাস্তবায়ন করা হচ্ছে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কর্মসূচি : উপদেষ্টা শারমীন

বাস্তবায়ন করা হচ্ছে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কর্মসূচি : উপদেষ্টা শারমীন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সমাজের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গ্রামীণ এলাকা, শহর সমাজসেবা কার্যক্রম, দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের এবং মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য সুদমুক্ত ক্ষুদ্রঋণ কর্মসূচি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। 

তিনি বলেন, ভাতা প্রদান ও ক্ষুদ্রঋণ প্রদানে যে সমস্যা দেখতে পাচ্ছি তা সমাধানের উদ্যোগ নিতে নতুনভাবে ভাবতে হবে। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের ক্ষুদ্র ঋণ ও সঞ্চয় কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে সমগ্র দেশের প্রতিটি গ্রাম থেকে শহর এলাকাকে সুসংগঠিত টেকসই আত্মনির্ভরশীল দারিদ্র্য ও ভিক্ষুকমুক্ত এলাকায় রূপান্তর করা এবং দ্বৈততা পরিহার করা প্রয়োজন। 

রোববার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে পিকে এসএফ (পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন), গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মাইক্রোফাইন্যান্স বিষয়ে সভায় তিনি এসব কথা বলেন। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

এই মন্ত্রণালয়ের মাধ্যমে আর ভিক্ষুক তৈরি করতে চাই না উল্লেখ করে উপদেষ্টা বলেন, সমন্বিত ক্ষুদ্রঋণ কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য একটি রিপোর্ট প্রয়োজন। এই রিপোর্টের অ্যাসেসমেন্টের ওপর ভিত্তি করে নতুনভাবে দরিদ্র মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চাই। দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় সাধন করে একই ছাতার নিচে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের দিকনির্দেশনা প্রদান করেন তিনি।