শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

জাপান বায়ুদূষণ পর্যবেক্ষণে বাংলাদেশকে ৮৩৫ মিলিয়ন ইয়েন অনুদান দেবে

জাপান বায়ুদূষণ পর্যবেক্ষণে বাংলাদেশকে ৮৩৫ মিলিয়ন ইয়েন অনুদান দেবে

বাংলাদেশের বায়ুদূষণ পরিস্থিতি পর্যবেক্ষণে ৮৩৫ মিলিয়ন জাপানিজ ইয়েন (প্রায় ৬৪ কোটি ৮৭ লাখ টাকা অথবা ৫ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান দেবে জাপান।

আজ এই বিষয়ে বাংলাদেশ এবং জাপান সরকারের মধ্যে একটি ‘বিনিময় নোট’ ও ‘অনুদান চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও জাপানের পক্ষে রাষ্ট্রদূত সাইদা শিনইচি ও বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদি চুক্তিতে সই করেন। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাপান সরকারের পার্লামেন্টারি ভাইস মিনিস্টার ইকুইনা আকিকো এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রকল্পটি ২০২৫ সালের মার্চ থেকে ২০২৮ সালের জুনের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে পরিবেশ অধিদপ্তর বাস্তবায়ন করবে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে বায়ুদূষণ পরিমাপ ও বিশ্লেষণ করা হবে। বিশেষ করে, যানবাহন থেকে নিঃসৃত ধোঁয়া পর্যবেক্ষণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রকল্পের অংশ হিসেবে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে সার্বক্ষণিক বায়ু পর্যবেক্ষণ স্টেশন বসানো হবে।

দ্বিপাক্ষিক পর্যায়ে জাপান বাংলাদেশের একক বৃহত্তম উন্নয়ন সহযোগি দেশ। সহজ শর্তে ঋণের পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন, আর্থ-সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় সহায়তাসহ বিভিন্ন প্রকল্পে অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করছে জাপান।