শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে মনির হায়দারকে

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে মনির হায়দারকে

সাংবাদিক মনির হায়দারকে সিনিয়র সচিবের পদ মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য নির্মাণ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এ সংক্রান্ত একটি গেজেট প্রজ্ঞাপন জারি করেছে।

গেজেট অনুযায়ী, চুক্তিভিত্তিক এই নিয়োগ তার যোগদানের তারিখ থেকে ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে।

এতে বলা হয়েছে, ‘সব পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে কর্ম সম্পর্ক ত্যাগ করার শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে।’

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।