শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

সংস্কার অল্প করে দ্রুত নির্বাচন দেওয়া হোক : বিএনপি নেতা

সংস্কার অল্প করে দ্রুত নির্বাচন দেওয়া হোক : বিএনপি নেতা

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়া আহ্বান জানিয়ে বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেন, ‘সংস্কার অল্প করে দ্রুত নির্বাচন দেওয়া হোক।’

শুক্রবার বিকালে বরগুনার পাথরঘাটা কেএম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

সভায় আসা মানুষদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কি নির্বাচন চান।’ এ সময় জনতা হাত উঁচিতে তুলে ধরেন।

নুরুল ইসলাম মনি বলেন, ‘জাতিসংঘ বলেছে- শেখ হাসিনার নির্দেশে এদেশের মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরাও সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম মানবতাবিরোধী অপরাধ এ লুটেরা নারী ছাড়া আর কেউ করেনি।’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘দেশ থেকে সব টাকা চুরি করে নিয়ে গেছে তারা (আওয়ামী লীগ)। এখন ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। ব্যাংকে ৫০০ কোটি টাকা রাখলেও দেউলিয়া হলে পাওয়া যাবে মাত্র এক লাখ টাকা। এ আইন করা হয়েছে তাদের নিজেদের জন্য।’

শেখ হাসিনার পরিবারকে ‘ত্যাগী পরিবার’ হিসেবে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘শেখ মুজিবুর রহমান দেশ ত্যাগ করে চলে গিয়েছিল। হাসিনার স্বামী তাকে ত্যাগ করেছিল। পুতুল তার স্বামীকে ত্যাগ করেছে। ছেলে জয় তার স্ত্রীকে ত্যাগ করেছে। টিউলিপ পদত্যাগ করেছে। আর হাসিনা তার নিজের দেশ ত্যাগ করে পালিয়ে গেছে। ত্যাগ করতে করতে দেশ ত্যাগ করছে সবাই। তারা আসলেই ত্যাগী পরিবার।’

পাথরঘাটা পৌর বিএনপির সভাপতি হারুন অর রশিদ হাওলাদারের সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক, বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির, পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পাথরঘাটা পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল সিকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, উপজেলা মহিলা দলের সভানেত্রী শিরিন আক্তার প্রমুখ বক্তব্য দেন।