শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসা আটক, ৩ দিনের রিমান্ড

সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসা আটক, ৩ দিনের রিমান্ড

যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা হোসেনকে পুলিশ রোববার দিবাগত মধ্যরাতে রাজধানী ঢাকার ইস্কাটন থেকে গ্রেফতার করেছে। সৈয়দা মোনালিসা সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী।

গ্রেফতারের পর তাকে রাতেই মেহেরপুর নিয়ে যাওয়া হয়েছে এবং জেলা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়। 

পুলিশ আজ সোমবার দুপুরে মোনালিসাকে মেহেরপুর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নাহারের আমলি আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম-কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য জানিয়ে বলেছেন, রোববার দিবাগত মধ্যরাতে রাজধানী ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মেহেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার মামলা রয়েছে। 

তিনি জানান, মেহেরপুর জেলা পুলিশের অনুরোধের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। মেহেরপুর সদর থানায় গত ১৯ আগস্ট দায়ের করা মামলার আসামি সৈয়দা মোনালিসা হোসেন। পৃথক আরেকটি মামলা আছে তার নামে।  সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।