শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

খাদ্যপণ্য সুলভ ও বিনামূল্যে বিতরণ করা হবে রমজানে : খাদ্য উপদেষ্টা

খাদ্যপণ্য সুলভ ও বিনামূল্যে বিতরণ করা হবে রমজানে : খাদ্য উপদেষ্টা

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার পবিত্র রমজান মাসে খাদ্যপণ্য সুলভমূল্যে এবং বিনামূল্যে বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করতে ডিসিদের নির্দেশ দিয়েছেন।

খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আগামী মার্চ ও এপ্রিল মাসে দেড় লাখ টন করে দুই মাসে তিন লাখ টন চাল খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে বিতরণ করা হবে। প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি করে ৫০ লাখ পরিবারকে তা দেয়া হবে। 

তিনি আজ সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। 

এসময় খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের সচিবসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এছাড়াও টিসিবির মাধ্যমে আরও ৫০ লাখ টন করে দুই মাসে এক লাখ টন চাল বিতরণ করা হবে। ওএমএসের মাধ্যমে ৫০ লাখ করে আরও এক লাখ টন বিতরণ করা হবে। এছাড়া ঈদের সময় এক কোটি পরিবারকে একদম বিনামূল্যে ১০ কেজি করে চাল দেয়া হবে। রোজার মাসে প্রায় ৭ লাখ টন খাদ্যপণ্য বিতরণ করা হবে।  

খাদ্য উপদেষ্টা আরো বলেন, এসব চাল বাজারে দাম নিয়ন্ত্রণে ব্যাপক সহায়তা করবে। বিতরণ কার্যক্রম বিভিন্ন কর্তৃপক্ষ করবে, কিন্তু মূল তদারকি করবেন ডিসিরা। এর মধ্যে ডিসি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর প্রায় ১৫-২০ স্থানে এসব কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করবে। ঢাকা মেট্রোপলিটনে ১২২টি কেন্দ্র এবং ৭০টি ট্রাক আছে। খাদ্য বিভাগ, ম্যাজিস্ট্রেটও থাকবে বিতরণ কার্যক্রম তদারকির জন্য।

আলী ইমাম মজুমদার বলেন, আমরা ঢাকার সংশ্লিষ্টদের বিশেষভাবে নির্দেশনা দিয়েছি বিষয়টি কঠোরভাবে তদারকি করার জন্য।

উপদেষ্টা আরও বলেন, ঢাকা বিভাগের কমিশনারের সঙ্গে আলাদাভাবে মিটিং করেছি, ফের মিটিং করব। এ বিভাগের যে ১২২টি বিক্রয় কেন্দ্র এবং ৭০টি ট্রাকসেল আছে, টিসিবি ছাড়াও, প্রয়োজনে সেগুলো ম্যাজিস্ট্রেট দিয়ে তদারকি করতে বলেছি।

ভূমি ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, আমরা সনাতনী পদ্ধতি থেকে ডিজিটাল পদ্ধতিতে যাচ্ছি। প্রধান উপদেষ্টা চান গোটা দেশ ডিজিটাল ব্যবস্থায় আসুক। 

পর্যায়ক্রমে মানুষের সমস্য দূর হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।