শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের দাবি ভাষা সৈনিকদের

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের দাবি ভাষা সৈনিকদের

মুক্তিযোদ্ধাদের মত ভাষা সৈনিকদেরও আর্থিক সম্মানি ভাতা দেওয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার জোট। পাশাপাশি ভাষা সৈনিকদের যারা বেঁচে আছেন এবং যারা মারা গেছেন তাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সম্মাননাসহ পূর্ণ মর্যাদা দেওয়ার জোর দাবি সংগঠনটির।

‘সকল ভাষা সৈনিকদের সর্বোচ্চ সম্মান প্রদানের দাবিতে’ আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানবাধিকার জোটের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে এই সব বক্তব্য উঠে আসে।

মানবাধিকার জোটের মহাসচিব মিলন মল্লিকের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম-মহাসচিব মো. মোস্তফার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি মো. মঞ্জুর হোসেন ঈসা, জনতা ফ্রন্টের সভাপতি আবু আহাদ আল মামুন দিপু মীর, বিশিষ্ট উপস্থাপক টিমুনী খান রিনো, অগ্রগামী মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. রাজু আহমেদ সুজন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. সাহিদুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ২১ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। অথচ এই ভাষা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন, জীবন দিয়েছেন, ভাষা আন্দোলনের ৭৩ বছর পরেও এই ভাষা সৈনিকদের রাষ্ট্রীয়ভাবে পূর্ণ মর্যাদা দেওয়া হয়নি। যাদের জীবন ও রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি সেই সকল ভাষা সৈনিকদের সর্বোচ্চ সম্মান প্রদান করা আমাদের দ্বায়িত্ব। ১৯৫২ সালে বাংলার সূর্য সন্তান (রফিক, সালাম, বরকত, জব্বার) দেখিয়েছেন বাংলার তরুণরা বুকের তাজা রক্ত দিতে জানে কিন্তু অন্যায়ের সাথে আপস করে নাই।

বক্তারা মানববন্ধনে জুলাই গণঅভ্যূত্থানে যারা হতাহত হয়েছেন তাদের সকল পরিবারবর্গকে রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন। আহতদের চিকিৎসা বাবদ ৫০ লক্ষ টাকা এবং শহীদ পরিবারবর্গকে ১ কোটি টাকা সহায়তার দাবি জানান বক্তারা।